সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আরএনবি নিউজের নির্বাহী সম্পাদক এনামুল হকের মায়ের ইন্তেকাল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি নিউজের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট প্রিন্টিং ব্যবসায়ী এনামুল হকের গর্ভধারিণী মা খাতিমুন্নেসা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৫ জুন) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ধামেরহাট গ্রামের নিজ বাড়িতে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাদ মাগরিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মরহুমা খাতিমুন্নেসা তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা ও দাফন শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় গ্রামের বাড়ি ধামেরহাটে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

এদিকে, আরএনবি নিউজের নির্বাহী সম্পাদকের মায়ের মৃত্যুতে আরএনবি নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

এক শোকবার্তায় আরএনবি নিউজের সম্পাদক ও প্রকাশক নাহিদ হাসান বলেন, “মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।”

আরএনবি নিউজ পরিবার মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com