সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের প্রতিযোগিতা শুরু

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশকে কেন্দ্র করে চীন ও ভারতের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান

শুক্রবার (২৬ জুন) নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে তারেক রহমান বলেন, বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে ঘিরে চীন ও ভারতের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তৈরি হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সমঝোতা ও উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তা প্রকল্পসহ বড় অবকাঠামো এবং বিনিয়োগ সহযোগিতার বিষয়েও অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আমজনতার দলের এই নেতা আরও বলেন, আঞ্চলিক পর্যায়ে চীন ও ভারতের প্রতিযোগিতার প্রভাব বাংলাদেশেও পড়ছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগ আলোচনা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি খাতে কিছু অগ্রগতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ভিডিও বার্তায় তিনি প্রবাসী বাংলাদেশিদের বিষয়েও কথা বলেন। তার দাবি, বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা চলছে এবং কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com