সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তিন নারীসহ ইউপি চেয়ারম্যান আটক, তদন্তে পুলিশ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে তিন নারীসহ এক ইউপি চেয়ারম্যানকে স্থানীয় জনতা আটক করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (২৬ জুন) রাত ১টার দিকে উপজেলার কচুয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৫৫), ইউপি সদস্য আহসান আলী, মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিয়া (৫০) এবং পরিচয় অজ্ঞাত তিন নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া হাট এলাকায় চেয়ারম্যানের একটি বাড়ি রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে অসামাজিক কর্মকাণ্ড চলছিল। বৃহস্পতিবার রাতে তিন নারী ওই বাড়িতে আসার পর স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী বাড়িটি ঘিরে রাখেন।

একপর্যায়ে স্থানীয়রা চেয়ারম্যানসহ ছয়জনকে একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা কামাল বলেন, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যানের বিরুদ্ধে এমন অভিযোগ শোনা যাচ্ছিল। তবে এবার স্থানীয়দের নজরদারির মুখে ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, তিন নারী ও তিন পুরুষকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com