সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতেই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতেই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন না করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানবন্দরে কেবল সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। শুক্রবার (২৬ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন আজ রাতে। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

শায়রুল কবির খান আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোনো রকম শোডাউন না করার জন্য। বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকবেন সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com