সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নকআউটে কেপ ভার্দে, আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণ

  • সবশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।

গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। এর মধ্য দিয়েই আর্জেন্টিনার শেষ ৩২-এর প্রতিপক্ষও চূড়ান্ত হয়।

আগামী ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

এর আগে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। পরে আলজেরিয়া জর্ডানকে হারানোয় গ্রুপের শেষ ম্যাচের আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, এবারের বিশ্বকাপেই প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে নিজেদের অভিষেক আসরেই ইতিহাস গড়েছে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে দ্বিতীয় স্থান নিশ্চিত করে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

এখন শেষ ৩২-এর এই লড়াইয়ে কেপ ভার্দে নতুন চমক দেখাতে পারে কি না, নাকি আর্জেন্টিনা নিজেদের অভিজ্ঞতা ও শক্তির প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেটাই দেখার অপেক্ষা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com