সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস: রাশেদ খান

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, গণঅভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা নষ্ট হয়েছে ড. ইউনূসের কর্মকাণ্ডের কারণে।

রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘গণঅভ্যুত্থানের পরে যে পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, দল গঠন করতে গিয়ে সেটিকে ডক্টর মুহাম্মদ ইউনূস গলা টিপে হত্যা করেছেন।’

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়ে ড. ইউনূস এনসিপি গঠনের পেছনে কাজ করেছেন। এমনকি এনসিপির নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নির্ধারণ করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খান আরও লেখেন, ড. ইউনূস একজনকে ‘কথিত মাস্টারমাইন্ড’ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তার সঙ্গে একাধিক বৈঠকের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কাছ থেকে দেখেছি, ডক্টর মুহাম্মদ ইউনূসের মিষ্টি কথার আড়ালে সংকীর্ণ মানসিকতা।’

ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ড. ইউনূস নির্বাচন দিতে সম্মত ছিলেন না এবং বিএনপিকে জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি বলে দাবি করে রাশেদ খান বলেন, ‘বিএনপি গণমানুষের দল। বরং ১৮ মাসে জাতির সামনে তার (ইউনূসের) মুখোশ উন্মোচিত হয়েছে।’

পোস্টের শেষাংশে ড. ইউনূসকে ‘মিষ্টিভাষী ভিলেন’ উল্লেখ করে রাশেদ খান দাবি করেন, তিনি ব্যক্তিগত স্বার্থে তরুণদের ব্যবহার করে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সুবিধা নিয়েছেন।

উল্লেখ্য, রাশেদ খানের এসব বক্তব্য তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে করা অভিযোগ ও মতামত। এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com