সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে আলোচনায় জারবীনি, দর্শকের প্রশংসায় উচ্ছ্বসিত

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন
‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে আলোচনায় জারবীনি, দর্শকের প্রশংসায় উচ্ছ্বসিত

দুই বছর আগে মুক্তি পাওয়া ‘ভ্যানিশিং ম্যান’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ আরও বেশি সাড়া ফেলেছে। ইতোমধ্যে নাটকটি প্রায় ৬০ লাখ দর্শক দেখেছেন। ইউটিউবে জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি মন্তব্য।

নাটকটিতে জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন নবাগত অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। তার স্বাভাবিক অভিনয়, হাসি ও পর্দায় উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

ইউটিউবের মন্তব্যে একজন লিখেছেন, ‘নায়িকা অসাধারণ অভিনয় করেছে। একদম ন্যাচারাল, নো ওভার অ্যাক্টিং। আরও নাটকে দেখতে চাই।’ আরেকজনের মন্তব্য, ‘মেয়েটাকে দারুণ মানিয়েছে। পরিমিত অভিনয়।’

দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত জারবীনি বলেন, ‘নাটকটি মুক্তির পর থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। ফেসবুকের বিভিন্ন পোস্ট ও মন্তব্য দেখে আমি আপ্লুত। সবাই এত প্রশংসা করছেন যে নিজেই লজ্জা পাচ্ছি। বিষয়টি খুব উপভোগ করছি।’

অভিনয়ে নতুন হলেও শোবিজে একেবারে নবীন নন তিনি। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সেই লক্ষ্যেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেন। পরে অভিনয়ে পথচলা শুরু করেন।

এর আগে নির্মাতা নাজমুল হুদা ঈমন পরিচালিত ‘কুড বি আস!’‘কুলেজ’ নাটকে অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ প্রথমবার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

জারবীনি বলেন, ‘আমি জানতাম সিক্যুয়ালে থাকব। কিন্তু প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পাব, সেটা ভাবিনি। ভেবেছিলাম সাফা কবির আপুই থাকবেন। শুটিংয়ের এক সপ্তাহ আগে জানতে পারি আমিই একমাত্র নারী চরিত্রে অভিনয় করছি। তখন খুব উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি কিছুটা নার্ভাসও ছিলাম। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক যখন কাজটি পছন্দ করলেন, তখন ভালো লাগাটা আরও বেড়ে গেল।’

নাটকটির নির্মাতা নাজমুল হুদা ঈমন বলেন, ‘প্রথম কিস্তির চেয়েও সিক্যুয়ালটি বেশি ইতিবাচক সাড়া পেয়েছে। দর্শকরা বিশেষ করে পলাশ ও জারবীনির জুটিকে খুব পছন্দ করেছেন। নতুন শিল্পী হিসেবে জারবীনি দারুণ পারফর্ম করেছে।’

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ জিয়াউল হক পলাশ ও জারবীনি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজী, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না ও শরীফ আজমসহ আরও অনেকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com