সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

যোগ করা সময়ে গোল, ইতিহাস গড়ে প্রথমবার শেষ ষোলোয় কানাডা

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে সহ-আয়োজক কানাডা। যোগ করা সময়ে পাওয়া একমাত্র গোলে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।

ম্যাচের শুরুতে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।

৪৪তম মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল কানাডা। ময়জে বোমবিতোর হেড নিশ্চিত গোল হতে পারত, কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন দক্ষিণ আফ্রিকার অব্রে মদিবা। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় কানাডা। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের জোরালো শট দুর্দান্তভাবে পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। পরে এমবোকাজিও আরেকটি সম্ভাব্য গোল প্রতিহত করেন।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যখন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা দেখা দিচ্ছিল, তখনই আসে কানাডার কাঙ্ক্ষিত মুহূর্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) স্টিভেন ইউস্টাকিও জয়সূচক গোল করে দলকে এগিয়ে দেন।

শেষ পর্যন্ত সেই এক গোলের ব্যবধান ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com