মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন

জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কৃষি ও কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার কাজ করছে এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে সবসময় কৃষি ও কৃষকের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে। নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতেও বিভিন্ন সময় কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট একটি বাস্তবমুখী, ভারসাম্যপূর্ণ ও জীবনঘনিষ্ঠ বাজেট। এই বাজেট দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাল পুনঃখনন কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী জানান, গত তিন মাসে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হয়েছে। আগামী পাঁচ বছরে সারা দেশে আরও ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে সরকারের।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার দেশের বিদ্যমান সংকটকে অস্বীকার করছে না। তবে সংকটকে অজুহাত হিসেবে না দেখিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতিমালার মাধ্যমে তা মোকাবিলা করতে চায়।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে অপরিকল্পিত ও লোকদেখানো বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিপুল বৈদেশিক ঋণ নেওয়া হয়েছিল। এসব প্রকল্প থেকে উল্লেখযোগ্য আয় বা রাজস্ব না আসায় বর্তমানে সেই ঋণের কিস্তি পরিশোধে দেশকে বড় ধরনের আর্থিক চাপ বহন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে ব্যাপক অর্থপাচার, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং টাকার মূল্য কমে যাওয়ার মতো ঘটনাগুলো দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল। এসব বাস্তবতা মাথায় রেখেই বর্তমান সরকার অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।

সরকারের মূল লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ এবং জনগণের কল্যাণে ‘সবার জন্য বাংলাদেশ’ নীতিকে সামনে রেখেই একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, উন্নয়ন শুধু জিডিপি প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতভাবে পাবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com