মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

  • সবশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮০ জন সংবাদটি দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসনে। অন্যদিকে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-০৬ আসনে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও আসন বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।

দলটি জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলো জোটের শরিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে এবং কয়েকটি আসন নিয়ে এখনো আলোচনা চলছে।

🔹 বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন ⤵️

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com