বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৯ জন সংবাদটি দেখেছেন

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর নতুন উদ্যমে দ্বিতীয়ার্ধ শুরু করেছে ব্রাজিল। বিরতির সময় কোচ আক্রমণভাগ আরও শক্তিশালী করতে লুকাস পাকেতার পরিবর্তে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে মাঠে নামান। সেই পরিবর্তনের ইতিবাচক প্রভাবও দ্রুত দেখা যায়।

ম্যাচের ৫৬তম মিনিটে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাঝমাঠ থেকে গড়ে ওঠা এক আক্রমণে সুযোগ পেয়ে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জাপানের জালে বল পাঠান। তার গোলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে এবং নতুন করে প্রাণ ফিরে পায় সেলেসাও শিবির।

এর আগে ম্যাচের ২৯তম মিনিটে জাপান এগিয়ে যায়। হাইড্রেশন ব্রেকের পরপরই ব্রাজিলের মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল কুড়িয়ে নেন জাপানের সানো। দ্রুতগতিতে কাসেমিরোকে পেছনে ফেলে তিনি বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শট নেন। বলটি পোস্টের নিচের বাম কোণ ঘেঁষে জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

প্রথমার্ধে সেই গোলেই এগিয়ে ছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলে সমতায় ফিরেছে ব্রাজিল। এখন ম্যাচের বাকি সময়ে জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে খেলছে দুই দল।

বর্তমানে ম্যাচের স্কোর:
ব্রাজিল ১-১ জাপান (৫৬ মিনিট)।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com