মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭০ জন সংবাদটি দেখেছেন

জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে জাতীয় সংসদে কণ্ঠভোটে বাজেটটি পাস হয়।

এর আগে সোমবার (২৯ জুন) কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস করে সংসদ। সংশোধিত অর্থবিলে করমুক্ত বার্ষিক আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে।

নতুন অর্থবছরের বাজেটে আরও যেসব পরিবর্তন এসেছে:

  • বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
  • খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।
  • অর্থবিল পাসের মাধ্যমে কর, শুল্ক ও ভ্যাটসংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদে তা অনুমোদন দেওয়া হয়।

নতুন বাজেট অনুযায়ী কর, শুল্ক, ভ্যাট এবং অন্যান্য আর্থিক নীতির সংশোধিত বিধান ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com