সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

অবশেষে কার্যকর নবম পে-স্কেল, কবে মিলবে বর্ধিত বেতন?

  • সবশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হলো নবম জাতীয় পে-স্কেল। তবে নতুন বেতন কাঠামো চালু হলেও বর্ধিত বেতন কবে থেকে ব্যাংক হিসাবে জমা হবে, তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখনো রয়েছে নানা প্রশ্ন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দেন। সরকারের মতে, দীর্ঘদিন একই বেতন কাঠামো বহাল থাকায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতায় নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। ২০টি গ্রেড বহাল রেখে বিভিন্ন পর্যায়ে মূল বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও চূড়ান্ত কাঠামো সরকার অনুমোদিত গেজেটের মাধ্যমে নির্ধারিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূল বেতন ও বিভিন্ন ভাতা আলাদা ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনায় থাকলেও কারিগরি জটিলতা এড়াতে মূল বেতন এক ধাপে সমন্বয়ের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার সংশোধন পরবর্তী ধাপে কার্যকর হতে পারে।

নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য সরকার প্রায় ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও পেনশন সমন্বয়ে ব্যয় করা হবে। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী রয়েছেন।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে-স্কেল কার্যকর হলেও প্রশাসনিক আদেশ, গেজেট প্রকাশ, সফটওয়্যারে বেতন কাঠামো হালনাগাদ এবং বেতন বিল প্রস্তুতের মতো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। এসব প্রক্রিয়া শেষ হলে বকেয়াসহ নতুন হারে বেতন পরিশোধ করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে-স্কেল সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বাড়াবে। তবে বাজারে মূল্যস্ফীতির চাপ এড়াতে নিত্যপণ্যের সরবরাহ ও বাজার তদারকি আরও জোরদার করা প্রয়োজন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com