বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক অগ্রগতি, কমছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২৪ জন সংবাদটি দেখেছেন

কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ কারিগরি আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। এর পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

বৃহস্পতিবার প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে।

লেনদেনের শুরুতেই ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১ দশমিক ০২ শতাংশ কমে ৭০ দশমিক ৮৪ ডলারে নেমে আসে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, আগের লেনদেনেও উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমেছিল। ফলে দাম প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের ধারণা, ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সমঝোতার সম্ভাবনা তৈরি হলে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমবে। সেই প্রত্যাশাই বর্তমানে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com