সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৯ জন সংবাদটি দেখেছেন

দীর্ঘদিনের অপেক্ষা ও পরিকল্পনা পরিবর্তনের পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’। বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা দেওয়া হলেও এখন এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে এবং মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে।

সিনেমাটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গত মার্চে শুটিং শুরু করার পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। সব প্রস্তুতি শেষ হওয়ায় চলতি মাসেই শুরু হচ্ছে দৃশ্যধারণ।

নির্মাতার ভাষ্য, বাজেট, গল্প এবং শিল্পী নির্বাচনের বিষয়গুলো বিবেচনা করে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে ওয়েব ফিল্মের পরিবর্তে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘শিকার’ সিনেমার অধিকাংশ শুটিং হবে নেপালে। চলতি মাসের মাঝামাঝি সময়ে পুরো ইউনিট সেখানে যাবে।

এরই মধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। এছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি বিষাদঘন গানের রেকর্ডিংও শেষ হয়েছে।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত থ্রিলারধর্মী এই সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার দাবি, গল্পই হবে সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ।

অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। নির্মাতা জানান, নাটকে তার অভিনয় দেখে এই সিনেমার জন্য তাকে নির্বাচন করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com