সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরের তারাগঞ্জে ধর্ষণের পর হত্যাকাণ্ডে

শিশু সানজিদার পরিবারের পাশে বিএনপি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিহত শিশুর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া এলাকায় সানজিদার বাড়িতে গিয়ে বিএনপির নেতারা তার বাবা-মায়ের হাতে এ অনুদান হস্তান্তর করেন।

এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এ নৃশংস ও মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতেও সানজিদার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, মেহেদী হাসান শিপু, মতিয়ার রহমান, অ্যাডভোকেট মাখদুম, মহিউদ্দিন ইয়াহিয়া কাজলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, শিশু সানজিদার মর্মান্তিক মৃত্যু এলাকাজুড়ে গভীর শোকের সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি। এ অবস্থায় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহলের সহানুভূতি ও সহযোগিতা পরিবারটিকে কিছুটা সাহস জোগাচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com