সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরের বকেয়া বরাদ্দ আদায়ের আশ্বাস সমাজকল্যাণমন্ত্রীর, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ বার্তা

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন

রংপুর বিভাগের বিভিন্ন খাতে বকেয়া বরাদ্দ আদায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শনিবার(৪জুলাই) সকালে রংপুরে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অন্যান্য বিভাগের মতো রংপুর বিভাগেও নিয়মিত বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে অতীতের বিভিন্ন বকেয়া বরাদ্দের বিষয়গুলোও বিবেচনায় রয়েছে। রংপুর যেন তার ন্যায্য পাওনা বুঝে পায়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় রংপুর বিভাগের গুরুত্ব রয়েছে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।

দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস নেই। অতীতে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক)ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, দলের পক্ষ থেকে শিগগিরই গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি এখনই রাজি হননি।

একদিনের রংপুর ও লালমনিরহাট সফরে মন্ত্রী বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com