সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৯ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী (৪০) রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতরা হলেন মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং সিএনজিচালক দুলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজারহাট থেকে তিস্তার দিকে যাচ্ছিল একটি গ্যাসবাহী ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রাজারহাট-তিস্তা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com