মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা

খালেদা জিয়া তিন আসনে, তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন একটিতে

  • সবশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৯ জন সংবাদটি দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসনে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিচ্ছেন বগুড়া–০৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও–০১ আসনে।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলো পরবর্তী সময়ে জানানো হবে। এর বাইরে কিছু আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে।” প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com