সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান

  • সবশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

দীর্ঘ ২৫ বছরের পরিচয় ও দুই বছরের সম্পর্কের পর গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনগতভাবে বিয়ে সম্পন্ন করেন তারা।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টির মধ্যেও নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, আমির খান ও গৌরী স্প্র্যাট বিয়ের নথিতে স্বাক্ষর করছেন। ছবিতে গৌরীর ছেলে এবং আমিরের ছেলে আজাদকেও দেখা যায়।

বিয়ের অনুষ্ঠানে আমিরের পরনে ছিল সাদা রঙের কুর্তা, আর গৌরী স্প্র্যাট পরেছিলেন হালকা বেজ রঙের ঐতিহ্যবাহী পোশাক ও মানানসই গয়না।

জাঁকজমকপূর্ণ আয়োজন না হলেও অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দুই পরিবারের সদস্য, আমির খানের আগের দুই সংসারের তিন সন্তান, গৌরী স্প্র্যাটের ছেলে এবং বলিউডের ঘনিষ্ঠ কয়েকজন তারকা।

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রায় দুই বছর আগে। গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির।

এই বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com