সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ব্রাজিলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৯ জন সংবাদটি দেখেছেন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রিয় ফুটবল দল ব্রাজিলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচের পর রতনকে হতাশ দেখা যায়। পরিবারের সদস্যদের ভাষ্য, খেলা নিয়ে বিভিন্ন মন্তব্য ও কটাক্ষে তিনি মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, সকালে ছেলের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, রতন বিবাহিত ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্রাজিলের পরাজয়ের পর রতন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তদন্ত চলছে। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com