সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

স্বপ্নে দেখা মানত পূরণে নদীতে নেমে প্রাণ গেল গৃহবধূর

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৩ জন সংবাদটি দেখেছেন

নওগাঁর ছোট যমুনা নদীতে সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, স্বপ্নে নদী সাঁতরে পার হলে মাথাব্যথা ভালো হবে এমন বিশ্বাস থেকেই তিনি নদীতে নেমেছিলেন।

সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের বিহারী কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত শাহিদা বানু নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাথাব্যথায় ভুগছিলেন শাহিদা বানু। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা ভালো হয়ে যাবে। সেই বিশ্বাস থেকে তিনি নদীর পূর্ব তীরে অবস্থিত জিন্দা পীরের মাজারে মানত করেন।

সোমবার বিকেলে মানত শেষে তিনি একাই নদীর পূর্ব পাড় থেকে সাঁতরে পশ্চিম পাড়ে যাওয়ার চেষ্টা করেন। নদীর মাঝামাঝি পৌঁছালে তিনি পানিতে তলিয়ে যান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com