বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ন্যাটো ও ইরান ইস্যুতে স্পেনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

  • সবশেষ আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯০ জন সংবাদটি দেখেছেন

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা না করা এবং ন্যাটোর নতুন প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা মানতে অস্বীকৃতি জানানোয় স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনকে ‘ব্যর্থ মিত্র’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধেরও হুমকি দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, “স্পেন একটি ব্যর্থ দেশ। আমরা আর স্পেনের সঙ্গে কোনো বাণিজ্য করতে চাই না। ন্যাটোতে তারা খুবই খারাপ অংশীদার। তারা অংশ নেয় না, অর্থও দেয় না। স্পেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নেই।”

ন্যাটোর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সদস্য দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে স্পেন এই লক্ষ্যমাত্রা প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা প্রতিরক্ষা ব্যয় ২ দশমিক ১ শতাংশেই সীমিত রাখবে।

এ নিয়ে ট্রাম্প আরও বলেন, “তাদের সঙ্গে কথা বলারও দরকার নেই। তারা আশাহীন। আমাদের সঙ্গে বাণিজ্য করে তারা অনেক অর্থ উপার্জন করেছে। এখন আমরা নিশ্চিত করব, তারা যেন অনেক কম অর্থ উপার্জন করে। আমি তাদের সঙ্গে কোনো ব্যবসা করতে চাই না।”

সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রকাশ্যে সেই অভিযানের সমালোচনা করেন। একই সঙ্গে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ওই অভিযানে সহায়তা দিতেও অস্বীকৃতি জানান। এতে হোয়াইট হাউস অসন্তোষ প্রকাশ করে।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তারা বিষয়টিকে শান্তভাবে দেখছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বজায় রাখতে চায়।

স্পেনের পক্ষ থেকে আরও বলা হয়, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে লাভবান হয় মূলত যুক্তরাষ্ট্রই। পাশাপাশি স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় দেশটিকে আলাদাভাবে বাণিজ্যিক নিষেধাজ্ঞার আওতায় আনা সহজ নয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com