সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি প্রবাসী

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৯ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফিলাডেলফিয়া পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার কিছু আগে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিট ব্লকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মাহফুজুল হককে তার গাড়ির পাশে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তখনও গাড়িটির ইঞ্জিন চালু ছিল। তার মাথার পেছনে গুলির চিহ্ন পাওয়া যায়।

পরে তাকে দ্রুত পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন, একটি ডোরড্যাশ ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলির দুটি খোসা উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাহফুজুল হক নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। তিনি আগে আল-শাম উইলো গ্রোভে কর্মরত ছিলেন। বর্তমানে খাবার সরবরাহের কাজ করছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তানের জনক।

এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com