সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এবার সুখবর পেলেন মিশরের কোচ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৮ জন সংবাদটি দেখেছেন

২০২৬ ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। নতুন চুক্তির আওতায় ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইএফএ।

ফেডারেশনের সভাপতি হ্যানি আবু রিদা বলেন, “অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সানন্দে অনুমোদন করেছে।”

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন এই চুক্তির মাধ্যমে আগামী ২০৩০ সাল পর্যন্ত ফারাওদের ডাগআউটে দেখা যাবে ৫৯ বছর বয়সী এই কোচকে।

গত ফেব্রুয়ারিতে তার আগের চুক্তির মেয়াদ শেষ হলেও বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তি করা হয়নি। এরপরও তিনি দায়িত্ব পালন করে দলকে ইতিহাসের অন্যতম সেরা সাফল্য এনে দেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই মিশর জাতীয় দলের পারফরম্যান্সে আমূল পরিবর্তন আনেন হোসাম হাসান। তার অধীনে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে ওঠে দলটি।

২০২৬ বিশ্বকাপেও নতুন ইতিহাস গড়ে মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পায় তারা। পরে বেলজিয়াম ও ইরানের বিপক্ষে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

নকআউটে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ওঠে আফ্রিকার দলটি। তবে আর্জেন্টিনার বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। ম্যাচটি নিয়ে পরে রেফারিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও জানায় মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

কোচ হওয়ার আগে হোসাম হাসান ছিলেন মিশরের কিংবদন্তি ফুটবলার। জাতীয় দলের হয়ে ১৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯ গোল করে তিনি এখনো দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সেই অভিজ্ঞতা ও সাম্প্রতিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই তাকে আরও পাঁচ বছরের জন্য দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইএফএ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com