সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘মাদকে ভেজাল নেই, অথচ খাবারে ভেজাল’— সংসদে জামায়াত এমপির প্রশ্ন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৪ জন সংবাদটি দেখেছেন

বাজারে মাদকে কোনো ভেজাল না থাকলেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজালের বিস্তারকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবিকুন্নাহার।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনের বৈঠকে খাদ্যমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ মন্তব্য করেন।

সাবিকুন্নাহার বলেন, বর্তমানে ফলের মৌসুমে বাজারে প্রচুর ফল পাওয়া গেলেও সাধারণ মানুষ বিভ্রান্তিতে থাকেন। কোন ফল ফরমালিনমুক্ত, কোনটি নিরাপদ এবং কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘ভেজালের এই চাদরে ঢাকা দুনিয়ায় মাদকে কোনো ভেজাল না থাকাটা অত্যন্ত বিস্ময়কর।’

সংসদ সদস্য আরও বলেন, জনগণ যেন নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পেতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানানো প্রয়োজন।

এ সময় তিনি খাদ্যের মান নিয়ন্ত্রণ, ফরমালিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধ এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ সম্পর্কে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com