সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন স্থবির, দুর্ভোগে নগরবাসী

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ জন সংবাদটি দেখেছেন

টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

সকালে আকাশ মেঘলা থাকলেও সকাল ৯টার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চলমান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিও বেড়ে যায়। অনেক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়। একই সঙ্গে অফিসগামী যাত্রীদের অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরীক্ষা স্থগিত করে অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

টানা বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য খেটে খাওয়া মানুষের ওপর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জীবিকার প্রয়োজনে তাদের কাজে বের হতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com