সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে ব্যক্তিগত চেম্বারে দন্ত চিকিৎসা দিতে গিয়ে ধরা, ডেন্টাল টেকনোলজিস্টকে ৫০ হাজার টাকা জরিমানা

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল টেকনোলজিস্ট রবিউল ইসলামকে ব্যক্তিগত চেম্বারে অবৈধভাবে দন্ত চিকিৎসা প্রদানকালে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চেম্বার বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।

জানা গেছে, নগরীর চেকপোস্ট এলাকায় একটি ব্যক্তিগত চেম্বারে দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসা দিয়ে আসছিলেন রবিউল ইসলাম। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে চিকিৎসাসেবা প্রদানরত অবস্থায় পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি চিকিৎসক হিসেবে রোগী দেখার বৈধ অনুমোদন না থাকায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট চেম্বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com