বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জাতীয় সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে সড়ক অবরোধ কর্মসূচির পর এবার জাতীয় সংসদ অভিমুখে রওনা হয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

একই দাবিতে রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও বন্যার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেককে দুর্ভোগের মধ্যেই পরীক্ষায় অংশ নিতে হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার মতো পরিস্থিতি চলমান থাকা সত্ত্বেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব ছিল না। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত বা পুনঃনির্ধারণ করা উচিত ছিল বলে তারা মনে করেন।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি যথাযথভাবে বিবেচনায় না নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com