সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৪ জন সংবাদটি দেখেছেন

মাঠের বাইরে থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এবার ক্লাব সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচের দিন একটি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে সমালোচকদের জবাব দিতেও দেরি করেননি এই তারকা ফুটবলার।

মঙ্গলবার সাও পাওলোতে আয়োজিত একটি পোকার টুর্নামেন্টে অংশ নেন নেইমার। একই দিনে কোপা সুদামেরিকানার প্লে-অফের প্রথম লেগে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রাল ডে ভেনেজুয়েলাকে (ইউসিভি) ৪-১ গোলে হারায় তার ক্লাব সান্তোস।

ম্যাচ চলাকালে পোকার খেলায় অংশ নেওয়া নেইমারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, দলের গুরুত্বপূর্ণ ম্যাচের দিনে কেন তিনি মাঠে না থেকে অন্য কার্যক্রমে ব্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নেইমার জানান, ক্লাবের অনুমোদিত ফিটনেস পরিকল্পনার অংশ হিসেবেই তিনি ব্রাজিলে অবস্থান করছিলেন এবং পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ার দিনটি ছিল তার নির্ধারিত ছুটি।

তিনি বলেন, “আমি দ্বিতীয়বারের মতো অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন মনে হলো, সবাই আমার ছুটির দিনে পোকার খেলতে যাওয়ার বিষয়টি নিয়েই কথা বলছে।”

তিনি আরও বলেন, “সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি, পরে আবার অনুশীলনে ফিরেছি। এরপর বিশ্রাম নিয়েছি। তারপরও সবাই কথা বলছে। এখন আবার অনুশীলনে যাচ্ছি। এটাও কি সমালোচনা করবে? নিজের কাজ করুন।”

ভিডিওর শেষ মুহূর্তে ক্যামেরার দিকে হাত বাড়িয়ে নিজের বিরক্তিও প্রকাশ করেন ব্রাজিলের সাবেক অধিনায়ক।

উল্লেখ্য, চোট ও ফিটনেস সমস্যার কারণে সাম্প্রতিক সময়ে মাঠের চেয়ে মাঠের বাইরের নানা কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় রয়েছেন নেইমার। এবার পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ার ঘটনাও নতুন বিতর্কের জন্ম দিল ফুটবল অঙ্গনে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com