মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

চার মিনিটে মেসির জোড়া গোল, আটলান্টাকে হারাল মায়ামি

  • সবশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন
লিওনেল মেসির জোড়া গোল ও একটি অ্যাসিস্টে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শনিবার রাতে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে মায়ামির জয়ের নায়ক হয়ে ওঠেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের জন্য লড়াই করলেও বিরতির ঠিক আগে এগিয়ে যায় ইন্টার মায়ামি। মেসি ও লুইস সুয়ারেজের সহায়তায় গোল করেন হেরমান বেরতেরামে। এমএলএসে নিজের প্রথম ২৬ ম্যাচে এটি ছিল তাঁর নবম গোল।

এই গোলে অ্যাসিস্ট করে লিগে নিজের ১৫তম অ্যাসিস্ট পূর্ণ করেন মেসি। এতে লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় উঠে আসেন তিনি। পাশাপাশি এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েন মেসি।

দ্বিতীয়ার্ধে মেসির গোল-উৎসব শুরু হয় ৫৬ মিনিটে। বেরতেরামের পাস থেকে নিজের প্রথম গোলটি করেন তিনি। চার মিনিট পর, ৬০ মিনিটে একই সতীর্থের সহায়তায় দ্বিতীয়বার জালের দেখা পান আর্জেন্টাইন তারকা। এই দুই গোলে মায়ামির লিড দাঁড়ায় ৩-০।

এ নিয়ে চলতি লিগে মেসির গোলসংখ্যা বেড়ে হয়েছে ২৫। গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। মেসি ও জোসেফ মার্তিনেজই এমএলএসের ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যাঁরা নিয়মিত মৌসুমে দুবার অন্তত ২৫টি করে গোল করেছেন।

গোল ও অ্যাসিস্ট মিলিয়ে চলতি মৌসুমে মেসির গোল-অবদান এখন ৪০টি। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া রেকর্ড ভাঙতে তাঁর সামনে রয়েছে আরও চারটি ম্যাচ।

এদিকে, বেরতেরামের অ্যাসিস্টসংখ্যা বেড়ে হয়েছে আট। অন্যদিকে, সুয়ারেজ নিজের ক্যারিয়ারের সেরা ১১তম অ্যাসিস্টের দেখা পেয়েছেন।

ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান আটলান্টার ফাফা পিকোল্ট। এতে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ক্লিন শিটের আশা শেষ হয়। এর আগে তিনি দুটি গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন। আটলান্টার গোলরক্ষক লুকাস হোয়োসও দুটি শট ঠেকান।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে নিজেদের মাঠে ইন্টার মায়ামির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আটলান্টা ইউনাইটেড। এবার মেসির দুর্দান্ত পারফরম্যান্সে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com