মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণ চন্দ্র রায় রাজপুর ইউনিয়নের মতিলাল চন্দ্র রায়ের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা শাখার সহসভাপতি।
এর আগে ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ধ্যায় রাজপুর ইউনিয়নে তাঁর বাবার কীটনাশকের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবারও একই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হলো।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।