শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

চিকিৎসাধীন জামায়াত নেতা ডা. তাহেরের খোঁজ নিলেন এনসিপি নেতা আখতার

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (২৮ নভেম্বর) তিনি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) অবস্থানরত ডা. তাহেরকে দেখে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতালে কিছুক্ষণ অবস্থানকালে আখতার হোসেন ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন।

এদিকে ডা. তাহেরের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি জানান, কয়েক দিন ধরে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার পাশাপাশি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com