শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো না: মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা এখনো বিদেশে নেওয়ার মতো নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতাল এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি আন্তর্জাতিক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, “যদি দেখা যায় তিনি উড়োজাহাজে ভ্রমণের মতো সুস্থ, তাহলে দ্রুত বিদেশ নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে।”

এ সময় তিনি হাসপাতালের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় না করার আহ্বান জানিয়ে বলেন, “অতিরিক্ত মানুষের উপস্থিতিতে হাসপাতালের পরিবেশ ব্যাহত হচ্ছে, যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। অনুরোধ করছি, সবাই শান্তভাবে নেত্রীর সুস্থতার জন্য দোয়া করুন।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com