শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন
তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) বিকালে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব জানান, আগে ছড়িয়ে পড়া এমন বক্তব্য যে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়—এ প্রসঙ্গে অনেকেই সরকারের অবস্থান জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, “তার বাংলাদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরকারের কোনো বিধিনিষেধ নেই।”

শফিকুল আলম আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

সরকারের পক্ষ থেকে এই অবস্থান পরিষ্কার হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com