শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

সাংবাদিকদের হুমকির জেরে যুবশক্তির দুই নেতা সাময়িক বহিষ্কার

  • সবশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন

রাজশাহীতে সাংবাদিকদের কক্ষে আটকে রাখার হুমকি ও হেনস্তার অভিযোগে জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সাময়িকভাবে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এবং সশরীরে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত সোমবার (১ ডিসেম্বর) রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন জেলা কমিটির পরিচিতি সভা চলছিল। এ সময় মেহেদী হাসান ফারাবি ও সোয়াইব আহমেদসহ এনসিপির ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী সভায় উপস্থিত হয়ে নতুন জেলা আহ্বায়ক সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেন। তারা অভিযোগ করেন, সাইফুল ইসলাম আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালানো যুবলীগ ক্যাডার জহুরুল ইসলাম রুবেলের সহচর ছিলেন। একই অভিযোগে এনসিপির একটি পক্ষ আগের দিন সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবি তোলে এবং কুশপুত্তলিকা দাহ করে।

পরিচিতি সভায় অভিযোগ নিয়ে সাংবাদিকরা সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। প্রশ্নোত্তর পর্ব চলাকালে মেহেদী ও সোয়াইব কক্ষে ঢুকে সাংবাদিকদের বের না হলে আটকে রাখার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা মোটেল প্রাঙ্গণে পালিয়ে যায় এবং সেখানে আরও কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com