শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

জোকোভিচের সাহসী ভবিষ্যদ্বাণী: ফাইনালে পর্তুগাল–মেক্সিকো

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

টেনিস তারকা নোভাক জোকোভিচ ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দিয়েছেন চমকপ্রদ এক ভবিষ্যদ্বাণী। তার মতে, আগামী আসরের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও মেক্সিকো, আর শেষ পর্যন্ত ট্রফি জিতবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

আবুধাবিতে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স চলাকালে জর্ডানিয়ান কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আদনানের সঙ্গে আলাপচারিতায় জোকোভিচ এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমি ইচ্ছাকৃতভাবেই একটু ঝুঁকি নিয়ে বলছি—ফাইনাল খেলবে পর্তুগাল ও মেক্সিকো, আর শিরোপা জিতবে পর্তুগাল।”

ফুটবলের বিষয়ে খুব বেশি মন্তব্য করতে দেখা না গেলেও বিশ্বকাপ নিয়ে তার এই সাহসী ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। গ্রুপপর্বে মেক্সিকো রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘পাথ ডি’ থেকে আসা একটি দল—যেখানে লড়াইয়ে আছে চেক প্রজাতন্ত্র, আয়ারল্যান্ড, ডেনমার্ক ও উত্তর মেসিডোনিয়া।

অন্যদিকে রবার্তো মার্তিনেজের কোচিংয়ে পর্তুগাল খেলবে ‘কে’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে উজবেকিস্তান, কলম্বিয়া এবং প্লে-অফ ‘এ’ থেকে উঠে আসা দল—নিউ ক্যালেডোনিয়া, জ্যামাইকা বা কঙ্গোর যেকোনো একটি।

এখন দেখার বিষয়, টেনিস কোর্টের সুপারস্টারের এই দুর্ধর্ষ অনুমান শেষ পর্যন্ত বাস্তবতার সঙ্গে কতটা মিলে, সেটিই বলে দেবে সময়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com