সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তেঁতুলিয়ায় পাঁচদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। তেঁতুলিয়া উপজেলায় টানা পাঁচদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকায় স্থানীয়দের ভোগান্তি বেড়েছে। হিমালয় অঞ্চল থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

গত বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। সে সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেয়।

এর আগে—শনিবার (০৬ ডিসেম্বর): ১০.৫°C রোববার (০৭ ডিসেম্বর): ১০.৫°Cসোমবার (০৮ ডিসেম্বর): ১০.৪°C মঙ্গলবার (০৯ ডিসেম্বর): ১০.৪°C সবক’টি দিনেই তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে।

শীত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগও চোখে পড়ার মতো। অনেকে ঠান্ডা থেকে বাঁচতে রাস্তার মোড়, বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে গরম নিচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে কাজের খোঁজে বের হতে রীতিমতো বিড়ম্বনায় পড়ছেন। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকে পঞ্চগড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও তাতে তেমন উষ্ণতা মিলছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,
“গত পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। সামনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com