মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শহীদ আবু সাঈদের জন্মবার্ষিকী উপলক্ষে বেরোবিতে খাবার বিতরণ করলো ছাত্রদল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ জন সংবাদটি দেখেছেন

বেরোবি প্রতিনিধি: ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের জন্মদিন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে মসজিদে উপস্থিত নামাজি, পার্কের মোড়ে অস্থায়ী দোকানদার ও রিকশাচালকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বেরোবি ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, “আজ আমরা বিশেষ এক উপলক্ষে শহীদ আবু সাঈদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার ত্যাগ, সংগ্রাম ও স্মৃতি আমাদের হৃদয়ে চিরজাগরুক। সত্য ও ন্যায়ের পথে তিনি জীবন উৎসর্গ করেছেন—যা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা তার রুহের মাগফিরাত ও জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি।”

কর্মসূচি সম্পর্কে প্রচার সম্পাদক মাসুদ রানা বলেন, শহীদ আবু সাঈদ ভাইয়ের জন্মবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছি। তিনি বেরোবি ও বাংলাদেশের গর্ব। তার আত্মত্যাগের গল্প আমরা ভালো কাজের মধ্য দিয়ে যুগ যুগ ধরে ধরে রাখব, ইনশাআল্লাহ।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com