শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

ওসমান হাদিকে একাধিকবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগেই ভারতীয় নম্বর থেকে বহুবার হত্যার হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ তথ্য জানান।

ফারুকী লিখেছেন, “হাদি আগেই একাধিকবার ভারতীয় নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন। গত কয়েকদিন ধরে ভারতের ভেতর থেকে তাকে ধারাবাহিকভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। আজকের হামলা সেই উদ্বেগেরই বাস্তব রূপ।”

তিনি আরও বলেন, “আমরা এখনো জানি না কারা এই হামলা চালিয়েছে। তবে যারা-ই জড়িত থাকুক, এর দায় এড়ানো যাবে না। এটি শুধু একজন প্রার্থীর ওপর হামলা নয়—এটি ভিন্নমতকে ভয় দেখানোর প্রচেষ্টা।”

ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে তিনি লিখেন, “গেট ওয়েল সুন, হাদি। দেশ তোমার সুস্থতার অপেক্ষায়। বিপ্লবীদের শেষ করা যায় না।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com