বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

এবার দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম

  • সবশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন
এবার দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম
এবার দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর বরাতে শনিবার দুপুরে বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সেই বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার, সাদিক কায়েম ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিবাদ-বিবৃতির পর দুঃখ প্রকাশ করেছেন রিজভী।

এরপরই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পরে দেওয়া পোস্টের শব্দচয়ন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। রুহুল কবির রিজভীর বিতর্কিত বক্তব্যের পর দুঃখ প্রকাশকে সাধুবাদ জানিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন ডাকসু ভিপি।
পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করলেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি।’
তিনি লেখেন, ‘আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সাথে জড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়। এই জায়গায় রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সাদিক কায়েম লেখেন, ‘একই সাথে উল্লেখ করা প্রয়োজন বাংলাদেশপন্থার রাজনীতিতে আমাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসররা। আমরা তাদের ব্যাপারে সজাগ থেকে নিজ নিজ মত-পথ ও দলের রাজনীতি করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে এগিয়ে যাব ইনশাআল্লাহ।’

ডাকসু ভিপি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘এ প্রসঙ্গে ব্যক্তিগতভাবে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করি। গতকাল (শুক্রবার) ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর আমি যে পোস্টটি দিয়েছিলাম, সেটিতে আমার শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি দুঃখিত। অনেকেই গঠনমূলক সমালোচনা করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com