বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রথম বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন আর নেই

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ জন সংবাদটি দেখেছেন
বার্নার্ড জুলিয়েন
বার্নার্ড জুলিয়েন

স্পোর্টস ডেস্ক | ক্রিকেট বিশ্ব আজ শোকাহত। ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ও কিংবদন্তি অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন আর নেই। ৭৫ বছর বয়সে তিনি উত্তর ত্রিনিদাদের ভালসাইন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্নার্ড জুলিয়েন ছিলেন ক্যারিবীয় দলের এক নির্ভরযোগ্য অলরাউন্ডার। ১৯৭৫ সালের প্রথম ক্রিকেট বিশ্বকাপে বল ও ব্যাট হাতে অসাধারণ অবদান রাখেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৭ রানের ঐতিহাসিক জয়ে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন জুলিয়েন। যদিও ফাইনালে উইকেট পাননি, তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর দুর্দান্ত বোলিং (৪ উইকেট) দলকে ফাইনালে পৌঁছে দেয়।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষেও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

ওই সময়কার অধিনায়ক ক্লাইভ লয়েড তাঁকে স্মরণ করে বলেন, “জুলিয়েন সব সময় নিজের সর্বোচ্চটা দিত। ব্যাট ও বল হাতে আমি ওর ওপর ভরসা করতাম। সে ছিল এক নিবেদিতপ্রাণ ক্রিকেটার, দায়িত্ব থেকে কখনও পিছিয়ে যায়নি।”

বার্নার্ড জুলিয়েনের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ না হলেও ছিল স্মরণীয়। ১৯৭৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১৯৭৭ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন তিনি। ২৪টি টেস্টে দুটি সেঞ্চুরি ও ৫০টি উইকেট, আর ওয়ানডেতে ১৮ উইকেট ছিল তাঁর ঝুলিতে। লর্ডসে খেলা তাঁর ১২১ রানের ইনিংস এখনো ক্রিকেটপ্রেমীদের মনে অম্লান।

বার্নার্ড জুলিয়েনের মৃত্যুতে ক্রিকেট বিশ্ব হারাল এক সোনালি যুগের প্রতিনিধি। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড ও সাবেক সতীর্থরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com