মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের কুড়িগ্রাম জেলা আদালতে সোপর্দ করা হয়। চররাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এবং রৌমারী থানার ওসি কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন (৪৮), চররাজিবপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোতালেব খাঁ (৫১) এবং কোদালকাটি ইউনিয়ন যুবলীগের সদস্য সোনা মিয়া ওরফে শুভ (৩২)।

পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দাঁতভাঙ্গা বাজার এলাকা থেকে সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুল মোতালেব খাঁ ও সোনা মিয়া শুভকে আটক করা হয়।

চররাজিবপুর থানার ওসি মুসা মিয়া জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com