সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২৭তম বিসিএসে প্রথম ধাপে ৬৭৩ জনকে ক্যাডারে নিয়োগ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক:

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে প্রথম ধাপে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৫ নভেম্বরের সুপারিশক্রমে এসব প্রার্থীকে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগের শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট চাকরির ধরন অনুযায়ী পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি তাদের দুই বছর শিক্ষানবিশকাল অতিক্রম করতে হবে, যা প্রয়োজনে সরকার আরও সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষানবিশকালে কেউ চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং পিএসসির সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে। নির্ধারিত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে তাকে চাকরিতে স্থায়ী করা হবে।

নিয়োগপ্রাপ্তদের একজন জামানতদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। বন্ডে উল্লেখ থাকবে, শিক্ষানবিশকালে বা শিক্ষানবিশকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে প্রদত্ত বেতন-ভাতা, ভ্রমণভাতা ও অন্যান্য খরচ সরকারকে ফেরত দিতে হবে।এছাড়া চাকরি থেকে ইস্তফা গ্রহণের আগে দায়িত্বে অনুপস্থিত থাকলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখতে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com