শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

রংপুরে ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ জন সংবাদটি দেখেছেন

রংপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর হাজিরহাট স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে হাজিরহাট মেট্রোপলিটন থানা ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সবসময় মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসমত আলী, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মিয়া, প্রবীণ বিএনপি নেতা বাটুল মিয়া, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক, জুবায়ের হাসান রজু।

এ ছাড়া হাজিরহাট থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনছারুল ইসলাম আনছার ও সদস্য সচিব ফারুক মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক বিবেচনায় এই কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com