শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

নিজের জমানো টাকায় বিক্ষোভকারীদের জন্য রুটি–কলা নিয়ে শাহবাগে গৃহিণী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে মানবিক এক দৃশ্য দেখা গেছে রাজধানীর শাহবাগে। নিজের জমানো টাকা দিয়ে বিক্ষোভকারীদের জন্য খাবার নিয়ে শাহবাগে ছুটে এসেছেন রাশিদা রহমান (৬০) নামে এক গৃহিণী। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীদের জন্য রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে কলা, পাউরুটি, খেজুর ও শুকনো খাবার নিয়ে শাহবাগে আসেন রাশিদা রহমান। তিনি জানান, আন্দোলনকারীদের জন্য নিজের সঞ্চিত টাকা থেকেই খাবারগুলো কিনেছেন।

রাশিদা রহমান বলেন, “আমার সন্তানতুল্য ছেলে মারা গেছে। সারা রাত ঘুমাতে পারিনি। ওর মুখটাই চোখের সামনে ভাসছিল। সকালে উঠেই নিজের জমানো টাকা দিয়ে এসব খাবার কিনেছি। হাদি হত্যার প্রতিবাদকারীদের মধ্যে এগুলো বিতরণ করব।”

এদিকে, বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। বিভিন্ন স্থান থেকে মানুষ মিছিল নিয়ে কিংবা ব্যক্তিগত উদ্যোগে সেখানে জড়ো হচ্ছেন। শনিরআখড়া থেকে আসা আশফাকুর রহমান নামে এক মাদরাসা শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়ে বলেন, “ওসমান হাদির মতো সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতেই সকালে এখানে চলে এসেছি।” প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন এবং মানবিক সহমর্মিতার প্রকাশ ঘটাচ্ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com