শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

হাদি হত্যার প্রতিবাদে ধানমন্ডি-৩২ আবারও ভাঙচুর

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতরাতে ভাঙচুরের পর আজ শুক্রবার সকালেও ওই এলাকায় আবার ভাঙচুর চলতে দেখা গেছে। শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে ও বাইরে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি বড় হাতুড়ি ব্যবহার করে ভাঙচুর চালাচ্ছেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গতরাত থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। এরই ধারাবাহিকতায় ধানমন্ডি-৩২ এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান।

ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com