শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

রংপুর–৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর–৩ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের–এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সদর রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।মনোনয়নপত্র সংগ্রহের পর মোস্তাফিজার রহমান মোস্তফা আরএনবি নিউজকে বলেন, রংপুরে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র তোলার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জাতীয় পার্টি। তিনি জানান, দেশের ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার লক্ষ্যে প্রার্থী বাছাই কার্যক্রম চলমান রয়েছে।তবে নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। মোস্তফা বলেন, নির্বাচন কমিশনের কাছে জাতীয় পার্টির প্রত্যাশা—নির্বাচনে সব দলের জন্য সমান আচরণবিধি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। তার ভাষায়, নির্বাচনমুখী দল হিসেবে জাতীয় পার্টিকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়।তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা দেশবাসীর কাছে স্পষ্ট। তাই সারাদেশে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য কমিশনের সমান আচরণ নিশ্চিত করা জরুরি। উল্লেখ্য, প্রায় তিন দশক ধরে রংপুর–৩ আসনটি জাতীয় পার্টির দখলে রয়েছে। তবে এবার এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের একজন মনোনয়নপত্র সংগ্রহ করায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।মনোনয়নপত্র উত্তোলনের সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা সভাপতি আজমল হক লেবু, হাজি আব্দুর রাজ্জাকসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com