মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারতকে উড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি স্পোর্টসঃ দুর্দান্ত ব্যাটিংয়ে সামির মিনহাজ এবং বল হাতে আলি রাজার তাণ্ডবে ভারতের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। এরই সঙ্গে ১৯১ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তানি যুবারা। আজ দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন সামির মিনহাজ। ১১৩ বল মোকাবিলা করে ১৭টি চার ও ৯টি ছক্কায় ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। মিনহাজের সঙ্গে উল্লেখযোগ্য অবদান রাখেন আহমেদ হুসাইন (৫৬), উসমান খান (৩৫) ও ফারহান ইউসুফ (১৯)। ভারতের হয়ে দিপেশ দেবেন্দ্রনাথ নেন ৩ উইকেট। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ১০ নম্বরে নামা দিপন দেবেন্দ্রন। ওপেনার আয়ুশ ফিরেন মাত্র ২ রান করে, বৈভব সূর্যবংশি করেন ২৬। অ্যারোন জর্জ করেন ১৬, খিলান প্যাটেল ১৯ এবং অভিজ্ঞান কুন্ডু করেন ১৩ রান। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আলি রাজা। ৬.২ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান নেন ২টি করে উইকেট। ব্যাটে-বলে পূর্ণ আধিপত্য দেখিয়ে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com