মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুর বিএনপির আনিছুর রহমান লাকুর মৃত্যুতে শোকের ছায়া

  • সবশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৮৪ জন সংবাদটি দেখেছেন
আনিছুর রহমান লাকু রংপুর জেলা বিএনপির সদস্যসচিব
আনিছুর রহমান লাকু রংপুর জেলা বিএনপির সদস্যসচিব

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু আর নেই। বুধবার সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাকু দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন এবং দলীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েই ব্যস্ত ছিলেন।

দলীয় ও পারিবারিক সূত্র জানায়, আগামী ১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই প্রস্তুতি সভায় অংশ নিতে তিনি ঢাকায় যান। ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বগুড়ায় নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন- রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন

রংপুর শহরের নুরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতি থেকে উঠে আসেন। তিনি একে একে জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালে তাঁকে রংপুর জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। চলতি মাসের আসন্ন সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। এ ছাড়া রংপুর-৩ (সদর) আসনে তিনি বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

আনিছুর রহমান লাকুর মৃত্যুতে রংপুর ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com